ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার!

কর্মসংস্থান, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ফেসবুক বা ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে মত প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১২ মে) দুপুর ১২টা ২৬ মিনিটে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টারসহ দেওয়া এক ঘোষণায় এই বার্তা দেন তিনি।

পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না।” এছাড়াও গোপন বৈঠক, উসকানিমূলক পোস্ট, মিছিল কিংবা সমাবেশের মাধ্যমে কোনো প্রচারণা চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

পোস্টারে বড় করে লেখা ছিল, “ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার।”

পোস্টের নিচের অংশে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোথাও গোপনে মিটিং, সভা কিংবা মিছিল করে, তাহলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাদের আটক করতে পারবে। এখন শুধু মাঠের আন্দোলন নয়—সামাজিক যোগাযোগমাধ্যমেও যদি কেউ আওয়ামী লীগকে সমর্থন জানায়, তাহলেও তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এমনকি যারা বিদেশ থেকে দলটির পক্ষে পোস্ট বা মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, চলমান ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গত শনিবার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

2 thoughts on “ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *